News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থলিবাড়ি এডিসি ভিলেজে যুবক হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার
Image

থলিবাড়ি এডিসি ভিলেজে যুবক হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ ডিসেম্বর : থলিবাড়ি এডিসি ভিলেজের জীবন দাস হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যাত্রাপুর থানা পুলিশ। দেরিতে হলেও মামলার অগ্রগতিতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বাড়ি মাইক্রোশাপাড়া এলাকায় এবং অপর দুইজনের বাড়ি থলিবাড়ি এডিসি ভিলেজে। পুলিশ তাদের আদালতে উপস্থাপন করলে দুইজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অভিযুক্তরা হল, জয়ন্ত ত্রিপুরা (১৭), কান্তমণি ত্রিপুরা
এবং গয়া ত্রিপুরা।

যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে জানান, গত ২১ অক্টোবর দীপাবলি উপলক্ষে জীবন দাস জগতরামপুরের অন্তর্গত মাইক্রোশাপাড়ায় কালীপূজা দেখতে রাতে বের হন। পরদিন সকাল প্রায় আটটার দিকে স্থানীয় বাসিন্দারা রাবার গাছের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

ময়নাতদন্তের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগায় তদন্ত কাজ বিলম্বিত হয়। রিপোর্ট পাওয়ার পরই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি আসে এবং তদন্তের ভিত্তিতেই তিন অভিযুক্তকে আটক করা হয়।

ওসি বর্ধন বলেন, কেন তাকে হত্যা করা হলো এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—সবকিছুই তদন্তে পরিষ্কার হবে।

ঘটনাটি ঘিরে থলি বাড়ি এডিসি ভিলেজসহ পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই তাকিয়ে সবাই।

Releated Posts

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top