News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়াপনার এক দৃষ্টান্ত দেখালো, অভিযোগ রাহুল সিনহার

তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়াপনার এক দৃষ্টান্ত দেখালো, অভিযোগ রাহুল সিনহার

rahul-sinhaকলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এখন দেউলিয়া| আর এই দেউলিয়াপনার এক দৃষ্টান্ত দেখালো মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে হামলা চালিয়ে| এদিন বিকেলে বিজেপির দলীয় কার‌্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধর করার প্রতিবাদ জানিয়ে একথা জানালেন বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক রাহুল সিনহা| এদিন সন্ধ্যায় বিজেপির দফতরের সামনে আহত কর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়ে অভিযোগ করেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোন বিজেপি কর্মী বা নেতারা গ্রেফতার করেনি| অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করেছে| সাহস থাকলে তৃণমূলের কর্মীরা সিজিও কমপ্লেসে সিবিআই দফতরে গিয়ে হামলা চালিয়ে দেখাক| তিনি আরও বলেন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দমাতে পারবে না| এরাজ্যে তৃণমূলের হাল এবার জনমানুষের সামনে পরিষ্কার হয়ে গেল| নিজেদের বাঁচাতে এই নোংরা রাজনীতির তিনি তীব্র নিন্দা করেন|
তিনি আরও বলেন, গোটা ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে দিল্লিতে জাতীয় নেতাদের কাছে অভিযোগ জানানো হয়েছে| এমনকি এদিন বিকেলে রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর কাছে গিয়েও অভিযোগ জানানো হয়েছে| তিনি পুলিশের উচ্চ আধিকারিক ও স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন| দলের দফতরে হামলা ও কর্মী-নেতাদের উপর আক্রমনের প্রতিবাদ জানিয়ে তিনি তদন্তের দাবি জানান| পাশাপাশি তিনি দোষী তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওযারও দাবি জানান|
এই ঘটনা প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়ায় বলেন, তৃণমূল ধ্বংসাত্মক আন্দোলন করছে| তাঁর মন্তব্য কারা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে তা বোঝা যাচ্ছে| দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য বিজেপি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top