News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা: জনতার হাতে আটক অভিযুক্ত, ব্যাগভর্তি টাকা উদ্ধার
Image

চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা: জনতার হাতে আটক অভিযুক্ত, ব্যাগভর্তি টাকা উদ্ধার

আগরতলা, ২৮ নভেম্বর:
এয়ারপোর্ট থানাধীন উত্তর নারায়ণপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, একই এলাকার বাসিন্দা সেন্টু দাস দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং বিভিন্ন বাড়িতে চুরির ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে। সর্বশেষ, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফে কর্মরত বাবুল নাগের বাড়িতে বড়সড় চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেন্টু দাসের বাড়িতে না থাকার সুবাদে বাবুল নাগের বাড়ির গডরেজ লকার ভেঙে ২ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ১.৫ ভরি ওজনের স্বর্ণের বালা চুরি হয়। ঘটনার পর বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের দাবি, সেন্টু দাস দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি সহ বিভিন্ন অবৈধ ও অসামাজিক কাজে জড়িত। এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করা থেকে শুরু করে স্থানীয় যুবকদের ভুলপথে পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে ক্ষুব্ধ জনতা সেন্টুর বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এসময় তার বাড়ি থেকে ব্যাগভর্তি নগদ টাকা উদ্ধার হয়, যা স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, সেন্টুর অসামাজিক কর্মকাণ্ডে তার পরিবারের অন্যান্য সদস্যরাও যুক্ত। মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া এবং পুলিশের কথাও অমান্য করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অবশেষে জনতার ধৈর্যের সীমা অতিক্রান্ত হলে তারা সেন্টুর বাড়িতে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে এলাকা থেকে বহিষ্কারের দাবিও জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top