News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় জমে উঠেছে ভুটানিদের শীতবস্ত্রের বাজার
Image

আগরতলায় জমে উঠেছে ভুটানিদের শীতবস্ত্রের বাজার

আগরতলা, ২৭ নভেম্বর : শীতের হাওয়া তেমন না লাগলেও আগরতলায় শীতের আমেজ এনে দিয়েছে ভুটানি ব্যবসায়ীদের শীতবস্ত্রের দোকান। প্রতিবছরের মতো এবারও পয়লা নভেম্বর থেকেই বটতলা এলাকায় দোকান সাজাতে শুরু করেছেন সুদূর ভুটান থেকে আগত শীতবস্ত্র বিক্রেতারা।

প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ভুটানি পরিবারগুলি আগরতলায় এসে শীতবস্ত্র বিক্রি করছেন। প্রথম দিকে তাঁরা দুর্গাবাড়ির উল্টোদিকে দোকান বসাতেন। পরে স্থায়ীভাবে বটতলা এলাকাতেই তাঁদের বাজার গড়ে ওঠে। প্রতিবছর প্রায় ৮ থেকে ১০টি পরিবার আগরতলায় আসে এই মৌসুমি ব্যবসা নিয়ে।

তাঁদের দোকানে সবচেয়ে বেশি পাওয়া যায় হিমালয়ের উলের তৈরি শীতবস্ত্র—সোয়েটার, জ্যাকেট, শালসহ বিভিন্ন পোশাক। নিজেদের হাতে তৈরি পোশাকের পাশাপাশি তারা ভুটান থেকে নিয়ে আসেন আধুনিক নকশার শীতের পোশাকও।

শীতের প্রকৃত ঠান্ডা এখনো না নামলেও ক্রেতাদের ভিড় কিন্তু জমতে শুরু করেছে। আগরতলায় এই ভুটানি শীতবস্ত্রের চাহিদা বরাবরই ভালো, আর তাই শীত এলেই “পাখিদের মতো” শহরে ফিরে আসে এই ব্যবসায়ী পরিবারগুলো।

Releated Posts

মৎস্য দপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি প্রাক্তন বিধায়ক সুধন দাসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: মৎস্য দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি…

ByByReshmi Debnath Jun 9, 2026

আইজিডিসি ক্রেফল্যাট প্রকল্পের উদ্যোগে বেকার যুবকদের জন্য আবাসিক এলএমভি ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: গ্রামীণ এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আইজিডিসি ক্রেফল্যাট প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 9, 2026

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মনগর শহরে ভারী যানবাহনের দাপট, বেহাল সড়কব্যবস্থা; ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা

নিজস্ব ধর্মনগর, ৯ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ভারী পণ্যবাহী হাইভা গাড়ির অবাধ চলাচলের ফলে শহরের প্রধান সড়কগুলির অবস্থা…

ByByReshmi Debnath Jun 9, 2026

ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top