News Flash

  • Home
  • Uncategorized
  • বাগদাদের ব্যস্ত এলাকায় বোমা হামলা, মৃত ৩৫
Image

বাগদাদের ব্যস্ত এলাকায় বোমা হামলা, মৃত ৩৫

bomb-blastবাগদাদ, ২ জানুয়ারি (হি.স.) : বাগদাদের একটি ব্যস্ত এলাকায় বোমা হামলায় ৩৫ জনের মৃতু্য হয়েছে| এদের মধ্যে তিনজন পুলিশও রয়েছেন| এই হামলায় আহত হয়েছে আরও ৬১ জন| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাগদাদের শিয়া অধু্যষিত পূর্বাঞ্চলীয় জেলা সদর সিটিতে এই হামলা চালানো হয়েছে| স্থানীয় প্রশাসনের খবর, সদর সিটির ওই ব্যস্ত চত্বরটি হামলার সময় জনাকীর্ণ ছিল| জনাকীর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরণে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে|
আইএসের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ধর্মভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের লোকেরা| সুন্নি সম্প্রদায়পন্থী আইএস শিয়াদের ধর্মভ্রষ্ট বলে মনে করে| এদিনের হামলার টার্গেট ছিল দিনমজুররা| তারা ওই চত্বরে দাঁড়িয়ে সদর সিটির ৫৫তম ইন্টারসেকশনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন| নিহতদের মধ্যে তিন পুলিশও ছিল| যদিও কেউ এই হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, হামলাটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট চালিয়েছে| এর আগেও এ ধরনের হামলা চালিয়েছে আইএস|
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সদর সিটিরই একটি মার্কেটে আইএসের হামলায় ২৮ জনের মৃতু্য হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top