বাগদাদ, ২ জানুয়ারি (হি.স.) : বাগদাদের একটি ব্যস্ত এলাকায় বোমা হামলায় ৩৫ জনের মৃতু্য হয়েছে| এদের মধ্যে তিনজন পুলিশও রয়েছেন| এই হামলায় আহত হয়েছে আরও ৬১ জন| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাগদাদের শিয়া অধু্যষিত পূর্বাঞ্চলীয় জেলা সদর সিটিতে এই হামলা চালানো হয়েছে| স্থানীয় প্রশাসনের খবর, সদর সিটির ওই ব্যস্ত চত্বরটি হামলার সময় জনাকীর্ণ ছিল| জনাকীর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরণে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে|
আইএসের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ধর্মভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের লোকেরা| সুন্নি সম্প্রদায়পন্থী আইএস শিয়াদের ধর্মভ্রষ্ট বলে মনে করে| এদিনের হামলার টার্গেট ছিল দিনমজুররা| তারা ওই চত্বরে দাঁড়িয়ে সদর সিটির ৫৫তম ইন্টারসেকশনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন| নিহতদের মধ্যে তিন পুলিশও ছিল| যদিও কেউ এই হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, হামলাটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট চালিয়েছে| এর আগেও এ ধরনের হামলা চালিয়েছে আইএস|
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সদর সিটিরই একটি মার্কেটে আইএসের হামলায় ২৮ জনের মৃতু্য হয়েছে|
বাগদাদের ব্যস্ত এলাকায় বোমা হামলা, মৃত ৩৫
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















