News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিকিৎসাধীন সাংসদ রাজীব ভট্টাচার্যকে দেখতে গেলেন বিপ্লব
Image

চিকিৎসাধীন সাংসদ রাজীব ভট্টাচার্যকে দেখতে গেলেন বিপ্লব

আগরতলা, ২২ নভেম্বর : আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ রাজীব ভট্টাচার্যকে দেখতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

প্রসঙ্গত, গতকাল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে তড়িঘড়ি এঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন। হৃদযন্ত্রে ব্লকেজ থাকায় এঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তাঁকে আইসিইউতে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে।

আজ তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। সকালে জলখাবারও খেয়েছেন তিনি। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে পুনরায় দলের কাজে যোগ দিতে পারবেন। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হল, বাবার অসুস্থতার খবর শোনে তড়িঘড়ি আসতে গিয়ে দূর্ঘটনার কবলে ছোট মেয়ে। তাঁর হাতে গুরুতর আঘাত লাগে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top