News Flash

  • Home
  • Uncategorized
  • পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

agni-ivভুবনেশ্বর, ২ জানুয়ারি (হি.স.) : পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হল| সোমবার ওড়িশার বালেশ্বরে ড. আব্দুল কালাম দ্বীপ (হুইলার) থেকে ৪ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণান্ত্রের পরীক্ষা করা হয়|
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র পক্ষ থেকে বলা হয় আজ বেলা ১১.৫৫ মিনিটেসফলভাবে এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছে | এই নিয় ষষ্ঠবার দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি ৪ক্ষেপনাস্ত্র পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হয়েছে | শেষবার ২০১৫ সালের ৯ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর স্ট্র‌্যোটেজিক ফোর্স কমান্ডের নেতৃত্ব পরীক্ষা হয়েছিল| সেই পরীক্ষাও সফল হয়েছিল| আজকেরটিও সফল হল|
ডিআরডিওর পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নি ৪ এ থাকছে দু ধাপের অস্ত্র ক্ষেপণ ব্যবস্থা| ২০ মিটার লম্বা অগ্নি ৪এর ওজন ১৭ টন| এই ক্ষেপণাস্ত্রে থাকছে পঞ্চম প্রজন্মের কম্পিটার প্রযুক্তি| তাছাড়া ক্ষেপণের পর কোনও সমস্যা থাকলে নিজে থেকেই ঠিক করার ক্ষমতা রাখে অগ্নি ৪| ইতিমধ্যে অগ্নি ১, ২, ৩ এবং পৃথ্বীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে| এরফলে ৩ হাজার কিলোমিটার পাল্লার সব লক্ষ্যবস্তু দিল্লির আওতায় এসেছে| এবার ৪হাজার কিলোমিটারেও আঘাত হানতে সক্ষম ভারত|
গত সপ্তাহে ৫ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল| এরপরই চিন অভিযোগ করে উপমহাদেশে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে চাইছে ভারত| যা নিয়ে দিল্লির প্রতিক্রিয়া, কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হবে না| তাছাড়া আন্তর্জাতিক সমস্ত নিয়ম মানবে দিল্লি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top