News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন শুরু
Image

৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন শুরু

গোয়া, ২১নভেম্বর: ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) আজ দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যমন্ত্রী ড. এল. মুরুগন আজ আইএফএফআই-এর পার্শ্ববর্তী “অ্যাম্বাসেডরস’ রাউন্ড টেবিল অন কো-প্রোডাকশন” পরিচালনা করেন। সভায় আন্তর্জাতিক চলচ্চিত্র কো-প্রোডাকশন সম্প্রসারণ, পাইরেসি রোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভারতীয় সিনেমাকে বিশ্ব চলচ্চিত্র উৎসবে প্রচার করার বিষয় আলোচনা করা হয়।

সভায় বক্তৃতা কালে ড. মুরুগন আন্তর্জাতিক কো-প্রোডাকশনের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, ভারত নিজেকে বিশ্বের জন্য একটি স্টুডিও হিসেবে প্রতিষ্ঠিত করছে। তিনি বলেন, আগামী ১০ বছরে দেশের মিডিয়া ও বিনোদন খাতের আয় ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করবে। এই কো-প্রোডাকশন আন্তর্জাতিক চলচ্চিত্রকে ভারত এবং এর বহুজাতিক দর্শকদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ড. মুরুগন পাইরেসির বিষয়েও আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই রাউন্ডটেবিল প্রতিভা বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন, পাইরেসি রোধ কৌশল শক্তিশালীকরণ, সীমান্ত পার চলচ্চিত্র প্রযোজনার সরলীকরণ এবং সাংস্কৃতিক প্রতিনিধিত্ব বৃদ্ধিতে সহায়ক হবে।

এদিকে, তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, বিশ্বের শ্রেষ্ঠ মানের স্টুডিও এবং দেশে ক্রমবর্ধমান ভিএফএক্স প্রযুক্তির সঙ্গে ভারত আন্তর্জাতিক স্টুডিও ও চলচ্চিত্র নির্মাতাদের সকল চাহিদা পূরণ করতে সক্ষম।

রাউন্ডটেবিলে টোগো, মরক্কো, আয়ারল্যান্ড, কিউবা, অস্ট্রেলিয়া, নেপাল, ইস্রায়েল, গায়ানা এবং কোট ডি’ইভোয়ার দূতরা অংশগ্রহণ করেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top