News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাবা ও ছেলের মধ্যে স্নায়ুর লড়াই চরমে, অখিলেশকে সর্বভারতীয় সভাপতি ঘোষণা করায় সপা থেকে বহিস্কার রামগোপাল যাদব, কোপ পড়ল কিরনময় নন্দ ও নরেশ অগ্রবালের উপর, কঠোর মুলায়ম
Image

ফের বাবা ও ছেলের মধ্যে স্নায়ুর লড়াই চরমে, অখিলেশকে সর্বভারতীয় সভাপতি ঘোষণা করায় সপা থেকে বহিস্কার রামগোপাল যাদব, কোপ পড়ল কিরনময় নন্দ ও নরেশ অগ্রবালের উপর, কঠোর মুলায়ম

akhilesh-mulayamলখনউ, ১ জানুয়ারি, (হিস)৷৷ উত্তরপ্রদেশে সপা’র নাটক থামছেই না৷ আবারও বাবা ও ছেলের মধ্যে স্নায়ুর লড়াই চরমে উঠেছে৷ সকালেই অখিলেশ যাদবকে দলের সর্বভারতীয় সভাপতি ঘোষণা করেন রামগোপাল যাদব৷ সাথে শিবপাল যাদব এবং অমর সিংকে দল থেকে ছেটে ফেলা হয়৷ অন্যদিকে এই সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথে রামগোপাল যাদবকেই ফের ৬ বছরের জন্য বহিস্কার করে দেন মুলায়ম৷ পরে, অখিলেশের সভায় যোগ দেওয়ায় সপা’র সর্বভারতীয় সহ-সভাপতি কিরনময় নন্দ এবং দলের আরেক শীর্ষ নেতা নরেশ অগ্রবালকেও বহিস্কার করেন নেতাজি! মুলায়মের মতে, অখিলেশ যে সভার আয়োজন করেছে তা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অসাংবিধানিক৷ তাই ঐ সভায় গৃহিত সমস্ত সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা দিয়ে ফের একবার কঠোর পদক্ষেপ নেন সপা প্রধান৷ পাশাপাশি আগামী ৫ জানুয়ারী জরুরীভিত্তিক দলীয় কনভেনশনের ডাক দেন তিনি৷
রবিবার লখনউ-র জাতীয় সম্মেলনে ৫০০০ দলীয় নেতার সামনে অখিলেশ যাদবকে সর্বভারতীয় সভাপতি ঘোষণা করেন রামগোপাল যাদব৷ পাশাপাশি শিবপাল যাদবকে দলে উত্তরপ্রদেশ সভাপতির পদ থেকে হঠিয়ে দেওয়া হয়৷ শুধু তাই নয়, অমর সিংহকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷ মুলায়মকে করা হয় দলের মার্গদর্শক৷ অখিলেশ পন্থীদের এই সিদ্ধান্তের ফলে আবার নাটকীয় মোড় নিল সপার পারিবারিক দন্দ্ব৷
দু’দিন আগেই জাতীয় সম্মেলনের ডাক দিয়েছিলেন রামগোপাল৷ লখনউতে আয়োজন করা হয় দলের জাতীয় কর্মসমিতির বৈঠক৷ সেই বৈঠকে দলীয় কর্মীদের যোগ দিতে বারণ করেছিলেন মুলায়ম সিং যাদব৷ সেই মর্মে কর্মীদের একটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি৷ কিন্তু, বারণকে তোয়াক্কা না করে রামগোপাল যাদবের ডাকা বৈঠকে যোগ দেন প্রায় সকলেই৷ বৈঠকে যোগ দিতে রবিবার সকাল থেকেই ভিড় বাড়ছিল৷ বেলা বাড়তে রামগোপাল যাদবের সঙ্গে সেখানে হাজির হন অখিলেশ যাদব৷ সঙ্গে ছিলেন নরেশ আগরওয়ালও৷ সেখানেই অখিলেশের হাতে দলের পূর্ণ দায়িত্ব তুলে দেন রামগোপাল৷
জাতীয় সম্মেলনের এই সিদ্ধান্ত দলে মুলায়মের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামিল বলে মনে করা হচ্ছে৷ এদিন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রামগোপাল যাদব বলেন, ‘‘নেতাজির (মূলায়ম সিং) নাম করে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন শিবপাল যাদব৷ তাই রাজ্য সভাপতির পদ থেকে তাঁকে বহিষ্কার করে দেওয়া হোক৷ আর দলের অন্দরে বিরোধ তৈরি করার জন্য অমর সিংকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হোক৷’’ এদিকে দলে ভাঙন ধরানোর জন্য মুলায়ম ঘনিষ্ঠ অমর সিং ও কাকা শিবপাল যাদবকে দায়ি করেছেন অখিলেশও৷ তিনি বলেন, ‘‘নেতাজির বিরুদ্ধে ষড়যন্ত্র চোখে পড়লে ছেলে হিসেবে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়া আমারই দায়িত্ব৷ আমাদের কাছে নেতাজি আজও সবার ঊধের্ব৷
এদিকে, অখিলেশের সভায় সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে দল থেকে সরে দাঁড়ানো শ্রেয় বলে মনে করেন শিবপাল যাদব৷ সপা’র রাজ্য সভাপতির পদে তিনি আর থাকতে চাইছেন এই মর্মে মুলায়ম পত্র পাঠান শিবপাল৷ তবে, মুলায়ম শিবপালের আবেদনে সাড়া দেবেন কিনা তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি৷ তবে, এদিনের অখিলেশের সভা যে মেনে নেননি তা বুঝাতে কসুর রাখেননি৷ সপা’র সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দকে পাঠানো চিঠিতে তাঁর সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে মুলায়ম বলেন, অখিলেশের ডাকা সম্মেলনে যা ঘটেছে, তা দল বিেেরাধী কার্যকলাপের সামিল৷ দলীয় সংবিধানের ধারা অনুযায়ী, সম্মেলনটি সর্বভারতীয় সভাপতি ডাকেননি৷ তা জানা সত্বেও প্রবীণ নেতা হয়েও তাতে যোগ দেন কিরণময় নন্দ৷ একইভাবে সম্মেলনে অংশ নেওয়ার জন্য নরেশকেও বহিস্কার করা হয়৷
উত্তরপ্রদেশে এদিন দিনভর যে রাজনৈতিক নাটক মঞ্চস্থ হল, তাতে বাবা-ছেলের সম্পর্কে শৈত্য আসলেও পারদ আবার চড়েছে বলেই মনে হচ্ছে৷ কারণ, এদিন অখিলেশের সভায় সপা’র অধিকাংশ হেভিওয়েট নেতারা টিপু’র প্রতিই আনুগত্য প্রকাশ করেছেন৷ শুধু তাই নয়, যাদবকূলে সবচেয়ে প্রভাবশালী হিসেবে মুলায়মের বদলে অখিলেশই এখন এগিয়ে রয়েছে৷ তাতে নেতাজি’র চটে লাল হওয়া স্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ ফলে, পারিবারীক গৃহযুদ্ধ উত্তরপ্রদেশকে আবারও রাজনৈতিক অচলাবস্থার দিকেই ঠেলে দিচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top