News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্যারাডাইস চৌমুহনীতে সরকারি কর্মচারী সমন্বয় কমিটির বিক্ষোভ, অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ
Image

প্যারাডাইস চৌমুহনীতে সরকারি কর্মচারী সমন্বয় কমিটির বিক্ষোভ, অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ

আগরতলা, ১৬ নভেম্বর: ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির ডাকে শহরে মিছিল ও গণঅবস্থান কর্মসূচির অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলেও শেষমেশ অনুমতি মেলেনি। পর্যাপ্ত পুলিশবাহিনী না থাকার কথা উল্লেখ করে রাজ্য আরক্ষা দপ্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার রাতে কমিটিকে জানিয়ে দেয় যে তাদের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।

এর প্রতিবাদে আজ প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভে সামিল হন ত্রিপুরা কর্মচারি সমন্বয় কমিটি (এইচ.বি. রোড ইউনিট)-র নেতৃত্ব ও কর্মীরা।

কমিটির দাবি, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়ায় সরকার উদাসীন। এর মধ্যে রয়েছে— পুরনো পেনশন প্রথা পুনরায় চালু করা, সমস্ত বকেয়া ডিএ প্রদান, অষ্টম বেতন কমিশন গঠন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এবং শিক্ষক-কর্মচারীদের নানান জরুরি সমস্যা সমাধান।

গত ১লা নভেম্বর এসব দাবি নিয়ে তারা রাজ্য আরক্ষা দপ্তরে লিখিতভাবে আবেদন জানায়। কিন্তু পরপর কর্মসূচি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভস্থল থেকে নেতৃত্বের অভিযোগ— সরকার ইচ্ছাকৃতভাবেই সরকারি কর্মচারীদের ন্যায্য আন্দোলনে বাধা দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দেন, “যতই বাধা আসুক, আমাদের আন্দোলন থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও শক্তভাবে রাস্তায় নামবে কর্মচারীরা।”

Releated Posts

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান, লেফুঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ: রিটার্নিং অফিসার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top