নয়াদিল্লি, ১ জানুয়ারী (হি.স.) : নোট বাতিলের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ ৮৭ হাজার কোটি টাকা। এ ধরনের টাকা জমা সংক্রান্ত তথ্য আয়কর বিভাগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এক পদস্থ সরকারি আধিকারিক।
গত ১০ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ লক্ষ জন ধন অ্যাকাউন্টে মোট ৪১,৫২৩ কোটি টাকা জমা হয়েছে। ৯ নভেম্বরে জন ধন অ্যাকাউন্টগুলিতে মোট জমা টাকার পরিমাণ ছিল ৪৫,৬৩৭ কোটি টাকা। সব মিলিয়ে জন ধন অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৮৭,১০০ কোটি টাকা।
সরকারি সূত্রের খবর, জন ধন অ্যাকাউন্ট সংক্রান্ত এই সব তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। অন্য কারুর অর্থ জন ধন অ্যাকাউন্টে জমা করা হলে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি আধিকারিক আরও বলেছেন, নোট বাতিলের পর প্রথম সপ্তাহেই জন ধন অ্যাকাউন্টগুলিতে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছিল। এর পরিমাণ ছিল ২০,২২৪ কোটি টাকা। আয়কর বিভাগ জন ধন অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর টাকা জমার হার নিম্নমুখী হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি বলেছেন, প্রথম দুই সপ্তাহের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ ৫০০০ কোটি টাকার নিচে নেমে আসে। এরপর প্রতি সপ্তাহে তা কমে হয় ১০০০ কোটি টাকা।

নোট বাতিলের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে ৮৭ হাজার কোটি টাকা জমা পড়েছে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















