News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে ৮৭ হাজার কোটি টাকা জমা পড়েছে
Image

নোট বাতিলের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে ৮৭ হাজার কোটি টাকা জমা পড়েছে

jandhanনয়াদিল্লি, ১ জানুয়ারী (হি.স.) : নোট বাতিলের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ ৮৭ হাজার কোটি টাকা। এ ধরনের টাকা জমা সংক্রান্ত তথ্য আয়কর বিভাগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এক পদস্থ সরকারি আধিকারিক।
গত ১০ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ লক্ষ জন ধন অ্যাকাউন্টে মোট ৪১,৫২৩ কোটি টাকা জমা হয়েছে। ৯ নভেম্বরে জন ধন অ্যাকাউন্টগুলিতে মোট জমা টাকার পরিমাণ ছিল ৪৫,৬৩৭ কোটি টাকা। সব মিলিয়ে জন ধন অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৮৭,১০০ কোটি টাকা।
সরকারি সূত্রের খবর, জন ধন অ্যাকাউন্ট সংক্রান্ত এই সব তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। অন্য কারুর অর্থ জন ধন অ্যাকাউন্টে জমা করা হলে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি আধিকারিক আরও বলেছেন, নোট বাতিলের পর প্রথম সপ্তাহেই জন ধন অ্যাকাউন্টগুলিতে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছিল। এর পরিমাণ ছিল ২০,২২৪ কোটি টাকা। আয়কর বিভাগ জন ধন অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর টাকা জমার হার নিম্নমুখী হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি বলেছেন, প্রথম দুই সপ্তাহের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ ৫০০০ কোটি টাকার নিচে নেমে আসে। এরপর প্রতি সপ্তাহে তা কমে হয় ১০০০ কোটি টাকা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top