News Flash

  • Home
  • Uncategorized
  • পেশাদার টেনিস থেকে অবসর নিলেন সোমদেব দেববর্মন

পেশাদার টেনিস থেকে অবসর নিলেন সোমদেব দেববর্মন

somdev-devvarmanনয়াদিল্লি, ১ জানুয়ারী (হি.স.) : পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন সোমদেব দেববর্মন।বছরের প্রথম দিন রবিবার মাত্র ৩১ বছর বয়সে টুইটারে এই সিদ্ধান্ত ঘোষণা করেন সোমদেব । বছরের অনেকটা সময়ই চোটে জর্জরিত থাকতে হত তাঁকে। সেই কারণেই অবসর নিলেন বলে মনে করছে ক্রীড়ামহল।
আজ সকালে টুইট করে নিজের অবসরের খবর জানান তিনি। টুইটারে লেখেন, “ ২০১৭ অন্যরকমভাবে শুরু করছি। পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। আমার পাশে থেকে সমর্থন করার জন্য এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।”
২০১২ সালে কাঁধে চোট পান সোমদেব। তা থেকে সেরেও উঠেন। ফিরে আসেন টেনিস ট্র্যাকে। কিন্তু, তারপর আর ছন্দে ফিরতে পারেননি সেভাবে। কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই অ্যাকশন হারাতে শুরু করেন।
জাতীয় মঞ্চে কেরিয়ার শুরু ২০০৮ সাল থেকে। হয়ে উঠেন দেশের অন্যতম সিঙ্গল টেনিস খেলোয়াড়। দেশের হয়ে বেশ কিছু সাফল্যও রয়েছে সোমদেবের ঝুলিতে। পেয়েছেন অর্জুন পুরস্কার। গুয়াংঝাও এশিয়ান গেমসে সোনাও পেয়েছেন।
ক্রীড়ামহলের অনেকের মতে, এবার হয়তো কোচিংয়ে মনোনিবেশ করবেন সোমদেব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top