News Flash

  • Home
  • Uncategorized
  • সপার দন্দ্বের আঁচ লাগল পশ্চিমবঙ্গেও, কিরণময় নন্দকে বহিস্কার করলেন মুলায়ম
Image

সপার দন্দ্বের আঁচ লাগল পশ্চিমবঙ্গেও, কিরণময় নন্দকে বহিস্কার করলেন মুলায়ম

kiranmay-nandaলখনউ, ১ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশর শাসক দল সমাজবাদী পার্টির আঁচ লাগল পশ্চিমবঙ্গেও । এবার মুলায়মের কোপে পড়লেন বাংলার প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। বছরের প্রথম দিন ফের নাটকে অখিলেশের পক্ষ নেওয়া বহিস্কার করলেন কিরণময় নন্দকে।এদিন মুলায়ম ফের বহিস্কার করেন রামগোপালকে।
একসময় সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন কিরণময় নন্দ। মাঝে কিছুদিনের বিচ্ছেদ। তারপর আবার হারানো জায়গা ফিরে পান। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি । এখনও দু বছর মেয়াদ আছে।
পিতা–পুত্রর লড়াইয়ে পুত্র অখিলেশের পাশেই দাঁড়িয়েছিলেন বাংলার এই প্রাক্তন মৎস্যমন্ত্রী। প্রকাশ্যেই বলেছিলেন, ‘রাজ্যের মানুষ অখিলেশকেই চাইছে। মুলায়মজিকে ভুল বোঝাচ্ছে অমর সিং। তাই আমি অখিলেশের দিকেই থাকছি।’ রবিবার যে পৃথক সভা হয়, সেখানে সভাপতি ছিলেন কিরণময়। এই খবর পৌঁছতেই কিরণময়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়ে পড়েন মুলায়ম। তাঁকেও দল থেকে বহিস্কার করা হয়।
কিরণময় নন্দ আপাতত অখিলেশের দিকেই থাকছেন। বাংলার রাজনীতিতে অন্য একটা জল্পনাও আছে। কেউ কেউ মনে করছেন, যতদিন তিনি রাজ্যসভায় সাংসদ আছেন, ততদিন তেমন সম্ভাবনা নেই। তবে বহিস্কৃত হওয়ায় দলত্যাগের বিধিনিষেধ কার্যকর নাও হতে পারে। তাই তিনি বহিস্কার হওয়ার পর সেই জল্পনা আবার নতুন করে তৈরি হল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top