ওয়াশিংটন, ১ জানুয়ারি (হি.স.) :নতুন বছরে শত্রুদেরও শুভেচ্ছা জানালেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।’ নববর্ষের শুভেচ্ছা জানাতে টুইটারে শুভেচ্ছা বার্তা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানাই। শত্রুদের জন্যও শুভেচ্ছা রইল। আমাকে টক্কর দিতে গিয়ে যাঁরা গো হারান হেরেছেন এবং কী করবেন বুঝে উঠতে পারছেন না, তাঁদের জন্য ভালবাসা রইল।’ নতুন বছরে নিজের সঙ্কল্প নিয়ে তিনি বলেন, ‘আমেরিকাকে শ্রেষ্ঠত্বের শিরোপা ফিরিয়ে দিতে চাই। তবে আপনারা আগে থেকেই এটা জানেন।’ আগামী ২০ জানুয়ারি ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে প্রায়ই বিরোধী এবং সমালোচকদের ব্যঙ্গ করতে দেখ গিয়েছে তাঁকে। তবে রাজনীতিতে যোগ দেওয়ার ঢের আগে থেকেই এ ব্যাপারে সিদ্ধহস্ত তিনি। ২০১৩ সালে তাঁর টেলিভিশন রিয়্যালিটি শো ‘দ্য অ্যাপ্রেনটাইস’ চলাকালীন টুইটারে থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘সমালোচক এবং সব হতভাগ্যরা শুভেচ্ছা নেবেন।’
নতুন বছরে শত্রুদেরও শুভেচ্ছা জানালেন ট্রাম্প
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















