News Flash

  • Home
  • দেশ
  • বিহার বিধানসভা নির্বাচন : পশ্চিম চম্পারণে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা
Image

বিহার বিধানসভা নির্বাচন : পশ্চিম চম্পারণে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা

পাটনা, ১১ নভেম্বর : বিহারের পশ্চিম চম্পারণ জেলার রামনগর বিধানসভা এলাকার গোবরহিয়া দোন গ্রামে গ্রামবাসীরা মঙ্গলবার ভোট বয়কট করেছেন। দুই সপ্তাহ আগে থেকেই তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। প্রশাসন আশা করেছিল, ভোটের দিন নাগাদ তাঁরা সিদ্ধান্ত বদলাবেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁদের দাবিগুলি পূরণের আশ্বাসও দিয়েছিলেন। তবুও গ্রামবাসীরা নিজেদের অবস্থান থেকে সরেননি।

ভোটের দিন বুথে নির্বাচনকর্মীরা প্রস্তুত থাকলেও, এক জনও ভোটার ভোট দিতে আসেননি। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার ৭৮ বছর পরও তাঁদের এলাকায় মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়ে গেছে। বর্ষার সময় প্রায় চার মাস ধরে গ্রামটি আশপাশের এলাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

একজন গ্রামবাসী বলেন, শিশু, মহিলা ও বৃদ্ধরা চিকিৎসার অভাবে মারা যান। অসুস্থদের আজও খাটিয়ায় তুলে হাসপাতালে নিতে হয়। আমরা বারবার প্রশাসন ও রাজনৈতিক দলগুলিকে চিঠি লিখেছি, কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি। গ্রামবাসীদের বক্তব্য, যখন ভোটের সময় আসে, তখনই সব দলের নেতারা আসে, আশ্বাস দিয়ে আমাদের ভোট নিয়ে চলে যায়। আমরা যেমন ভোট দেওয়ার অধিকার পেয়েছি, তেমনই ভোট বয়কট করারও অধিকার রাখি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top