News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালাল স্বামী, চাঞ্চল্য চরিলাম এলাকায়
Image

স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালাল স্বামী, চাঞ্চল্য চরিলাম এলাকায়

আগরতলা, ৫ নভেম্বর:
স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালানোর অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চরিলাম পুরাতন বাড়ি এলাকায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই মহিলা রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়রা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মহিলার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দ্রুত শাস্তি দাবি করেছেন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top