News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিজেপির উত্থানে সিপিএম’র সাংগঠনিক দূর্বলতা অন্যতম কারণ ঃ বিজন
Image

রাজ্যে বিজেপির উত্থানে সিপিএম’র সাংগঠনিক দূর্বলতা অন্যতম কারণ ঃ বিজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ ভিষণ চিন্তায় পড়েছে সিপিএম৷ সেটা দলের রাজ্য সম্পাদকের বক্তব্যে

সাংবাদিক সম্মেলনে বিজন ধর৷ ছবি নিজস্ব৷
সাংবাদিক সম্মেলনে বিজন ধর৷ ছবি নিজস্ব৷

ভালোভাবেই ফুঁটে উঠল৷ শুক্রবার রাজ্য কমিটির দুই দিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর মেনে নিলেন রাজ্যে বিজেপি’র উত্থানের পেছনে সাংগঠনিক দূর্বলতা অন্যতম কারণ৷ তাছাড়া কেন্দ্রে ক্ষমতায় থাকায় অর্থশক্তি দিয়ে এবং আরএসএস বাইরে থেকে এসে সকলকে প্রলুব্ধ করছে৷ এমনকি সিপিএম ভোটারদেরও তাঁরা প্রলুব্ধ করতে সক্ষম হচ্ছেন৷ যার কারণে, উপনির্বাচনগুলিতে বিজেপি দ্বিতীয় স্থানে দখল করতে পেরেছে৷ এই সমস্ত বিষয়ে দলের রাজ্য কমিটির বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে বিজনবাবু এদিন জানিয়েছেন৷ পাশাপাশি এও বলেন, এর বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, চিন্তা প্রকাশ করার সাথে সিপিএম রাজ্য সম্পাদককে এদিন দলের এই অবস্থায় অনেকটা হতাশও দেখা গিয়েছে৷
এদিন বিজনবাবু দাবি করেন, গত উপ নির্বাচনগুলিতে সামগ্রিক ভাবে ফলাফল বামফ্রন্টের অনুকূলে গিয়েছে৷ কিন্তু, বিক্ষিপ্ত ভাবে বিজেপিও জয়ে সক্ষম হয়েছে৷ বড়জলা এবং ঊনকোটিতে জেলা পরিষদের উপ নির্বাচনে সিপিএমের ভোট কমেছে৷ দলের রাজ্য কমিটির বৈঠকে পর্যালোচনায় প্রাথমিক কারণ হিসেবে উঠে এসেছে এর পেছনে সাংগঠনিক দূর্বলতা৷ এদিন বিজনবাবু এর ব্যাখ্যা দিয়ে বলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে অর্থশক্তি দিয়ে এবং আরএসএস বাইরে থেকে এসে সকলকে প্রলুব্ধ করছে৷ এমনকি সিপিএম ভোটারদেরও তারা প্রলুব্ধ করতে পারছেন৷ তিনি জানান, বিজেপির জন্য আরএসএস সহ তাদের অঙ্গ সংগঠনগুলি রাজ্যে কাজকর্ম বাড়িয়েছে৷ বিজেপির রাজনৈতিক ভিত তৈরীর কাজে তারা নেমেছে৷ যেকোন ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করা, রাস্তা অবরোধ, বিক্ষোভ ইত্যাদির মাধ্যমে জনভিত্তি গড়ে তোলার চেষ্টা হচ্ছে৷ এছাড়াও উপজাতি আঞ্চলিক গোষ্ঠী আইপিএফটি ভেঙ্গে একটা অংশ ইতিমধ্যে বিজেপিতে মিশেছে৷ তিনি বলেন, বিজেপি চাইছে আইপিএফটি এবং আইএনপিটিকে নিয়ে বামফ্রন্টকে হঠাতে৷ বিজনবাবু বিজেপির এই রাজনৈতিক উদ্দেশ্যকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গী বলে কটাক্ষ করেছেন৷ তাতে তিনি চিন্তা ব্যক্ত করে বলেন, বিজেপির এই অবস্থান রাজ্যে অরাজকতার সৃষ্টি করবে৷ তাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে৷ এর জন্য রাজ্য কমিটির বৈঠকে সকলকেই সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি৷ তবে, আগামীদিনে রাজ্যে বিজেপির গতিবিধি আরও বাড়ার সম্ভাবনা প্রবল সেই বিষয়ে সিপিএমও নিশ্চিত বলে বিজনবাবু জানিয়েছেন৷ এর বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার সিদ্ধান্ত রাজ্য কমিটির বৈঠকে নেওয়া হয়েছে বলে জানান তিনি৷ কিন্তু, বর্তমান সময়ে রাজ্যে দলের অবস্থা চরম হতাশাজনক সেই বিষয়টি ফুটে উঠেছে বিজনবাবুর বক্তব্যে৷ বিজেপিকে আটকাতে সংগ্রাম জারি রাখা হলেও আদৌ তা কতটা সম্ভব সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি সিপিএম রাজ্য সম্পাদক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top