News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রীনগরে ঘুমের মধ্যে চার মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

শ্রীনগরে ঘুমের মধ্যে চার মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ২৮ অক্টোবর: শ্রীনগর থানার অন্তর্গত শ্রীনগর লক্ষ্মীটিলা এলাকায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। ঘুমের মধ্যে মৃত্যু হলো মাত্র চার মাস বয়সী সৃজন শীল নামে এক শিশুর।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সৃজনের মা-বাবা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফেরেন। রাতে প্রায় দেড়টা পর্যন্ত তাঁরা শিশুটির সঙ্গে খেলাধুলা করার পর ঘুমিয়ে পড়েন। আজ ভোরে সৃজনের কোনোরকম নড়াচড়া না দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে আগরতলার আই.জি.এম হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা সৌরভ শীল ও মা প্রিয়াঙ্কা শীলের বিবাহ হয়েছে প্রায় দেড় বছর আগে। পরিবারের সদস্যদের দাবি, শিশুটি একেবারেই সুস্থ ছিল এবং তার হঠাৎ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

সংখ্যার সমীকরণে অনিশ্চয়তা, বর্ষাকালীন অধিবেশনের কার্যসূচী থেকে বাদ সীমা পুনর্নির্ধারণ ও নারী সংরক্ষণ বিল

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ১৬ জুলাই : সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্র সরকার…

ByBySandeep Biswas Jul 16, 2026

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top