News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাছড়ায় দারিদ্র্যের তাড়নায় শিশু বিক্রির ঘটনায় প্রদেশ কংগ্রেসের তীব্র নিন্দা

গন্ডাছড়ায় দারিদ্র্যের তাড়নায় শিশু বিক্রির ঘটনায় প্রদেশ কংগ্রেসের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৬ অক্টোবর:
গন্ডাছড়ার লক্ষ্মীপুর ভিলেজে দারিদ্র্যের কারণে শিশু বিক্রির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা ত্রিপুরা রাজ্যের প্রশাসন ও সরকারে তীব্র প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। এক বিবৃতিতে এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস।

বিবৃতিতে লেখা হয়, স্থানীয় সূত্রে জানা গেছে, হলুদজারি গ্রামের সূর্য মোহন চাকমা দিনমজুরি করে সংসার চালাচ্ছিলেন। দারিদ্র্যতার কারণে তার এক সন্তান অনাহারে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। বর্তমানে কাজের অভাবে পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকুচিত। অক্টোবরের প্রথম সপ্তাহে সূর্য চাকমার স্ত্রী আবার একটি কন্যাসন্তান জন্ম দেন। শিশুটিকে প্রয়োজনীয় দুধ ও ওষুধ দেওয়া সম্ভব হয়নি, মা’এর বুকের দুধও শুকিয়ে গিয়েছে।

এই অবস্থায়, পাশের গ্রামের বিজেপি নেতা ও শিক্ষক চরণ সিং চাকমা গত ৭ অক্টোবর শিশুটিকে কিনে নেওয়ার প্রস্তাব দেন। সংসারের দৈন্যতা ও শিশুটির বাঁচার কথা ভেবেই সূর্য মোহন চাকমা দশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করতে বাধ্য হন।

প্রদেশ কংগ্রেস কমিটি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, “ত্রিপল ইঞ্জিনের সরকার শিশু ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি কোনও সহমর্মিতা প্রদর্শন করছে না। রেগার কাজ বন্ধ, সরকারি প্রকল্পে দরিদ্র মানুষের অংশগ্রহণ নেই, এবং সরকার ও দলের নেতারা নিজেদের আর্থিক স্বার্থে ব্যস্ত।”

কমিটি প্রশাসনের কাছে দাবি করেছে, শিশুকন্যাটিকে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং শিশু রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি গ্রামে রেগা প্রকল্প, সরকারি কর্মসংস্থান ও অন্যান্য সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “গন্ডাছড়ার শিশু বিক্রির মতো ঘটনা আর কখনও যেন ঘটতে না পারে, সেজন্য সরকার এবং প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top