News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক খোঁজখবর নিলেন প্রদ্যোত
Image

জিবি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক খোঁজখবর নিলেন প্রদ্যোত

আগরতলা, ২৫ অক্টোবর : কমলপুরের ঘটনায় আহতদের শারীরিক খোঁজখবর নিতে জিবি হাসপাতালে গেলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন।

পরবর্তী সময়ে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, আমি বিডিও অভিজিৎ মজুমদারের সঙ্গে গত বছর থেকে পরিচিত। তিনি অত্যন্ত কর্তব্যনিষ্ঠ একজন কর্মকর্তা, যিনি গত বছর ত্রিপুরায় বন্যার সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাকে সঙ্গে নিয়ে পাহাড়ি এবং সংযোগ বিচ্ছিন্ন উপজাতি এলাকায় অনেক কিলোমিটার হেঁটেছি।

প্রদ্যোত আরও বলেন, তিনি হাসপাতালে থাকাকালীন ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং তার বড় ভাইয়ের সঙ্গেও দেখা করেছেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

তাঁর কথায়, যখন মানুষ সহিংসতার আশ্রয় নেয়, তখন সমগ্র রাজ্যই ক্ষতিগ্রস্ত হয়। আমি সব ধরনের সহিংসতা সম্পূর্ণরূপে নিন্দা জানাই।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top