News Flash

Image

বনধের জেরে আজ ৭টি ট্রেন বাতিল

আগরতলা, ২৩ অক্টোবর: আজ সকাল থেকেই ধর্মনগর–আগরতলা রেলপথের বিভিন্ন স্থানে পিকেটারদের অবরোধের জেরে ব্যাপক বিঘ্ন ঘটেছে ট্রেন পরিষেবায়। সকাল প্রায় ৭টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল, সংক্ষিপ্ত রুটে পরিচালিত বা নিয়ন্ত্রিত করা হয়েছে বলে জানিয়েছে উত্তর–পূর্ব সীমান্ত রেল।

রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে যাত্রা শুরু করা নিম্নলিখিত ট্রেনগুলিতে পরিবর্তন আনা হয়েছে। সেগুলো হল, ট্রেন নং ৫৫৬৭৬ (ধর্মনগর–আগরতলা প্যাসেঞ্জার) : এই ট্রেনটি আমবাসা পর্যন্ত চলবে এবং আমবাসা থেকে আগরতলা পর্যন্ত পরিষেবা বাতিল করা হয়েছে।

ট্রেন নং ১৫৬৬৪ (শিলচর–আগরতলা এক্সপ্রেস): করিমগঞ্জ পর্যন্ত চলবে, কারিমগঞ্জ–আগরতলা রুটে বাতিল। ট্রেন নং ১৫৬৬৩ (আগরতলা–শিলচর এক্সপ্রেস): আগরতলা থেকে নয়, করিমগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। আগরতলা–করিমগঞ্জ অংশে বাতিল।
ট্রেন নং ৭৫৬৮৪ (আগরতলা–সাবরুম ডেমু) ও ট্রেন নং ৭৫৬৮৩ (সাবরুম–আগরতলা ডেমু)– উভয় ট্রেনই সম্পূর্ণরূপে বাতিল।

তাছাড়া, ট্রেন নং ৭৫৬৭৯ (আগরতলা–করিমগঞ্জ ডেমু) ও ট্রেন নং ৭৫৬৮০ (করিমগঞ্জ–আগরতলা ডেমু)– উভয় ট্রেন বাতিল। ট্রেন নং ০৭০৩০ (চারলাপল্লি–আগরতলা স্পেশাল), যা ২০ অক্টোবর, ২০২৫ তারিখে যাত্রা শুরু করেছিল, সেটি ধর্মনগরে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। ট্রেন নং ১৩১৭৪ (সাবরুম–শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) এবং ট্রেন নং ১২৫২০ (আগরতলা–লোকমান্য তিলক টার্মিনাস সুপারফাস্ট এক্সপ্রেস) – যথাক্রমে আগরতলা ও জিরানিয়া স্টেশনে নিয়ন্ত্রিত রয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, অবরোধের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top