News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর ভুল নীতির ফলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ হয়রানির শিকার ঃ তপন চক্রবর্তী
Image

প্রধানমন্ত্রীর ভুল নীতির ফলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ হয়রানির শিকার ঃ তপন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর৷৷ কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধুনো করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা মন্ত্রী তপন চক্রবর্তী৷ প্রধানমন্ত্রী ভুল নীতির ফলে আজ ভারতবর্ষের কোটি কোটি মানুষ হয়রানির শিকার৷ অনেক সাধারণ মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে গেছে৷ এই সরকার টিকে থাকলে ভারতবাসী আর অনেক বিপাকে পড়বে আগামীদিন তার প্রমাণ এখন থেকে পেতে শুরু করেছেন ভারতবাসী৷ আজ সিপিআইএম কৈলাসহর গৌরনগর অঞ্চল কমিটির উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় গৌরনগর বাজারে৷ দ্রব্যমূল্য রোধে বেকারদের কর্মসংস্থান, কর্পোরেটদের ৮-৫ লক্ষ কোটি টাকা ঋণ আদায়, রেগায় ২০০ দিন মজুরি ৩০০ টাকা বাড়ানো সহ ১০ দফা দাবির উপর আজ বনেহর থেকে চিরাকোটি  পর্যন্ত দশ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ দশ কিলোমিটার পদযাত্রার পর গৌর নগর সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে দীর্ঘ এই আলোচনা করেন মন্ত্রী তপন চক্রবর্তী৷ আজ দশ কিলোমিটার পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, বিভাগীয় সম্পাদক লক্ষণ কর, বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্ব রূপগোস্বামী প্রমুখ৷ কৈলাসহর তথা  ঊনকোটি জেলায় এই রকম অঞ্চল ভিত্তিক পদযাত্রা শুরু হয়েছে বেশ পূর্ব থেকে৷  এর মধ্যে একটি পদযাত্রায় অংশ নেন সিপিআইএম  রাজ্য সম্পাদক বিজন ধর৷ প্রতিটি পদযাত্রায় হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top