News Flash

Image

নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৪ অক্টোবর : চারদিন ধরে নিখোঁজ থাকার পর আমতলী নওয়াবাদী কালীটিলার জঙ্গল থেকে বিশাখা সরকারের(৩১) মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ মহিলার সহকর্মী লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধে, যদিও সে পলাতক বলে খবর। অভিযোগ সামান্য টাকার জন্য তাকে বেঁধে মারধর করা হয়েছিল, তারপর থেকেই নিখোঁজ ওই মহিলা। ঘটনাটি ঘটেছিল বোধজংনগর থানা এলাকায়।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকালে আরকে নগর এলাকার কালীটিলা এলাকার শ্রমজীবী মহিলা কর্মী বিশাখা সরকার(৩২) কে বাড়ি থেকে নিয়ে গিয়ে এলাকায়ই লক্ষ্মী বিশ্বাস মালিকের বাড়িতে যান। সেখানে হাত পা বেঁধে মারধর করা হয় তাকে। এরপর থেকে বিশাখা সরকারের খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করেও পরিবারের লোকজন এবং এলাকাবাসী বিশাখা সরকারকে উদ্ধার করতে পারেনি । পরিবারের লোকজন বাধ‍্য হয়ে আরকে নগর থানায় ঘটনার বিবরণ লিখে অভিযোগ দায়ের করে। এরপর গত তিনদিন চলে গেলেও নিখোঁজ মহিলার উদ্ধার হয়নি। অভিযোগ, কাজের প্রাপ‍্য ১৫০০ টাকা থেকে নিয়ে যায় কিন্তু সে টাকা বিশাখা সরকারকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এই টাকা ফিরিয়ে দিতে বলায় মহিলার উপর দৈহিক আক্রমণ ও অপহরন করা হয়। এ ঘটনা এলাকার সকলেই জানতে পারেন। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখতে মহিলা তার স্বামী সহ পলাতক।

আজকে বিকেলে জানা যায়, আরকে নগর এলাকার কালীটিলার জঙ্গলে একটি গাছে নিখোঁজ মহিলা বিশাখা সরকারের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। সাথ সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ তাকে খুন করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top