News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পতিছড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা
Image

পতিছড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ অক্টোবর : আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায়। কারণ, তাঁরা বর্বর। আজ পতিছড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলপন, গতকাল সিপিআইএম ৩৮তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দলীয়ভাবে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পতিছড়িতেও তেমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই সময়েই বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা সেখানে চড়াও হয় বলে দাবি করেন তিনি।

শ্রী চৌধুরী বলেন, ১৯৮৮ সালে জোট সরকারের আমলে ফ্যাসিস্ট সন্ত্রাসে প্রাণ দিয়েছিলেন ১৩ জন শহীদ। সেই সময় রাজ্যে বিজেপি বলে কিছু ছিল না। তাহলে আজ বিজেপি যখন সরকারে তখন কেন শহীদান দিবসে হামলা চালানো হলো? এর পেছনে উদ্দেশ্য কী প্রশ্ন তোলেন তিনি।

এদিন তিনি কেন্দ্রীয় বিজেপি সরকার ও আরএসএস-এর বিরুদ্ধেও তীব্র ভাষায় আক্রমণ শানান। তাঁর কথায়, আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দিতে চায়। কারণ ওরা বর্বর। ইতিহাস মুছে দিয়ে নিজেদের মতো করে দেশের অতীত সাজাতে চাইছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top