News Flash

Image

রাতের অন্ধকারে রহস্যজনকভাবে বাইকে আগুন

আগরতলা, ১২ অক্টোবর:
রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা এক ব্যক্তির বাইকে আগুন জ্বলে ওঠায় চাঞ্চল্য ছড়াল উত্তর ব্রজপুর এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমল সিনহা নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যান। মধ্যরাতে হঠাৎ একটি অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় তাদের। বাইরে বেরিয়ে এসে দেখেন, বারান্দায় রাখা তার মোটরবাইকে আগুন লেগেছে। পরিবারের সদস্যরা দ্রুত জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও প্রায় ৭০ শতাংশ বাইকটি পুড়ে যায়, তবে পেট্রোলের ট্যাংকের দিকে আগুন না আসায় রক্ষা পায় পরিবারটি। নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কে বা কারা এভাবে বাইকে আগুন ধরিয়ে দিল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। শিমল সিনহা জানান, কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই এবং কীভাবে বাইকে আগুন লাগলো সে সম্পর্কেও কিছুই জানেন না।

Releated Posts

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top