News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক
Image

দুটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

আগরতলা, ১২ অক্টোবর:
রবিবার সকালে সিপাহীজলা ফার্স্ট গেটের আগে ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা গেছে, সিপাহীজলা অভয়ারণ্যের সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়া একটি বানরকে বাঁচাতে গিয়ে দুটি যাত্রীবাহী অটো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। হঠাৎ ঘটনার ফলে দুই অটোতেই থাকা মোট চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত খবর সেন অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।
ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটো দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অটো দুটির নাম্বার যথাক্রমে টিআর০৭ – এ -৪১৭৩, টিআর০১- এল – ৩৩২৯।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top