News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে দুই স্ত্রী নিয়ে জটিলতায় স্বামী, সমস্যার সমাধানে হাজির থানায় তিনজনেই
Image

উদয়পুরে দুই স্ত্রী নিয়ে জটিলতায় স্বামী, সমস্যার সমাধানে হাজির থানায় তিনজনেই

আগরতলা, ১১ অক্টোবর : ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রথম স্ত্রীকে না ছেড়ে দ্বিতীয় বিয়ে করায় প্রমাণপত্র সংক্রান্ত জটিলতায় পড়েছেন এক ব্যক্তি। শেষমেশ দুই স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন মহিলা থানায় সমাধানের আশায়। তাঁর দাবি, দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চায় সে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম বিয়ে করেন ওই ব্যক্তি। শুরুতে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই চললেও সময়ের সঙ্গে সম্পর্কের মধ্যে আসে দূরত্ব ও নানান সমস্যা। এই অবস্থাতেই শান্তির বাজারে কীর্তনের একটি অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে গড়ে ওঠে ভাই-বোনের সম্পর্ক, পরে তা রূপ নেয় প্রেমে। সেই সম্পর্ককে আইনগত রূপ দিয়ে প্রায় সাত দিন আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি জানান, আমি দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই।

অন্যদিকে, প্রথম স্ত্রীর বক্তব্য, আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব, কিন্তু দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নয়। তবে দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন, আমি সংসার করতে রাজি, যদি প্রথম স্ত্রীও থাকেন। এই জটিল পরিস্থিতিতে শেষ পর্যন্ত উদয়পুর মহিলা থানায় উপস্থিত হন স্বামী ও দুই স্ত্রী। মূল সমস্যা উঠে এসেছে স্বামীর আধার কার্ড ও অন্যান্য নথিতে স্ত্রীর নামসংক্রান্ত বিভ্রান্তি ও আপডেট সংক্রান্ত জটিলতা নিয়েই।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top