News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শব্দদূষণ রুখতে সচেতনতামূলক কর্মসূচি — উইমেন্স কলেজ এন.এস.এস ইউনিটের উদ্যোগে
Image

শব্দদূষণ রুখতে সচেতনতামূলক কর্মসূচি — উইমেন্স কলেজ এন.এস.এস ইউনিটের উদ্যোগে

আগরতলা, ১০ অক্টোবর:

উইমেন্স কলেজ এন.এস.এস ইউনিট ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো শব্দদূষণের কুফল বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

এদিন কলেজের এন.এস.এস স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন মোড়ে ও ব্যস্ত এলাকায় পথচলতি মানুষের মধ্যে শব্দদূষণ সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শব্দদূষণের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করা।

স্বেচ্ছাসেবীরা জানান, বর্তমান সময়ে যেকোনো শুভ অনুষ্ঠান, পূজা-পার্বণ বা প্রচারমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত শব্দবহুল বাজি, পটকা ও ডিজে ব্যবহারের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে, দুর্বল হার্টের রোগীদের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। এমনকি, দীর্ঘমেয়াদি শব্দদূষণ মানুষের মস্তিষ্কের ধারণক্ষমতা হ্রাস করছে বলেও মত প্রকাশ করেন কলেজের ছাত্রী ও অংশগ্রহণকারীরা।

এদিনের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে শব্দদূষণ রোধে সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top