News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল সরবরাহ বন্ধ, ক্ষুব্ধ গ্রামবাসীদের রাস্তা অবরোধে তীব্র উত্তেজনা
Image

পানীয় জল সরবরাহ বন্ধ, ক্ষুব্ধ গ্রামবাসীদের রাস্তা অবরোধে তীব্র উত্তেজনা

আগরতলা, ৭ অক্টোবর : কৈলাসহরের অন্তর্গত গোলকপুর এডিসি ভিলেজ ও সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া এলাকায় বিগত ২৬ সেপ্টেম্বর থেকে পানীয়জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এর জেরে গত দশ থেকে বারো দিন ধরে এই দুইটি গ্রামে পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের চরম গাফিলতি ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা আজ দুপুরে রাস্তায় নেমে আসেন এবং ঈশান চৌধুরী পাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার প্রধান রাস্তাটি অবরোধ করেন। বিক্ষোভে সামিল হন গ্রামের পুরুষ ও মহিলারা।

অভিযোগ, গোলকপুর গ্রামে থাকা আয়রন রিমুভেল প্ল্যান্ট থেকে জল সরবরাহের পাইপ ফেঁটে গেলেও তা সংস্কারের কোনও উদ্যোগ নেননি স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, বারংবার দপ্তরে জানানো সত্ত্বেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। পুজোর কারণে অফিস বন্ধ এবং শ্রমিক না মেলার অজুহাতে আজ পর্যন্ত সমস্যার সমাধান করেননি আধিকারিকরা। অথচ, দপ্তরের পক্ষ থেকে পানীয়জলের জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখেই বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ করা যেত, কিন্তু সেটিও করা হয়নি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা। উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমাশাসক কার্জন হালাম। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসলেও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না দপ্তরের আধিকারিকরা এসে সমস্যার সমাধান ও আজকের মধ্যেই পাইপ সারাই করে জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন, ততক্ষণ তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

ফলে অবরোধের দুই প্রান্তে বহু যানবাহন আটকে পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। ঘটনাস্থলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top