News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের চিকিৎসার গাফিলতিতে তিন বছরের শিশুকন্যার মৃত্যু, অভিযোগ
Image

ফের চিকিৎসার গাফিলতিতে তিন বছরের শিশুকন্যার মৃত্যু, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর: দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালে ভর্তি থেকেও হয়নি অস্ত্রোপচার। শেষ পর্যন্ত অপারেশন টেবিলেই মৃত্যু হলো তিন বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে আগরতলার গোবিন্দ বল্লভ পান্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিবি হাসপাতাল)। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে গুরুতর চিকিৎসাগত গাফিলতির অভিযোগ উঠেছে চিকিৎসক ডাঃ রেড্ডি ও ডাঃ দেবব্রত সাহার বিরুদ্ধে।
জানা গেছে, ভলকান ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা রাজন সাহার মেয়ে গুনগুন সাহা দীর্ঘদিন ধরে মস্তিষ্কে টিউমারজনিত সমস্যায় ভুগছিল। ২০১৪ সালের নভেম্বর মাসে একবার অস্ত্রোপচার হয়েছিল শিশুটির। এরপর থেকে পরিবারের সদস্যরা নিয়মিতভাবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
গত জুন মাসে পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়, এবং সেইমতো শিশুটিকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের জন্য প্রায় পাঁচ মাস ধরে হাসপাতাল কর্তৃপক্ষ নানা অজুহাত দেখিয়ে অপারেশন স্থগিত করে আসছিল। কখনও বলা হচ্ছিল বাইরে থেকে যন্ত্রপাতি আনতে হবে, আবার কখনও অন্য চিকিৎসকের পরামর্শের কথা বলা হচ্ছিল।
এভাবেই সময় কেটে যায়। অবশেষে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি করে তাকে ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয় এবং অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অপারেশন টেবিলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট গুনগুন।
এই ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে সাহা পরিবারে। শোকার্ত পরিবারের অভিযোগ—চিকিৎসকদের গাফিলতির কারণেই শিশুকন্যার অকালমৃত্যু হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top