News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কন্যা সন্তান জন্মের আনন্দে গাড়ি সাজিয়ে বাড়ি ফেরানো, নজির গড়ল কৈলাসহরের পরিবার
Image

কন্যা সন্তান জন্মের আনন্দে গাড়ি সাজিয়ে বাড়ি ফেরানো, নজির গড়ল কৈলাসহরের পরিবার

কৈলাসহর, ২ অক্টোবর : কৈলাসহরের কালেরকান্দি এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। কন্যা সন্তান জন্মগ্রহণ করায় ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে, রেলির মাধ্যমে নবজাতককে বরণ করে বাড়িতে নিয়ে এল এক পরিবার। সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিলেন শাহেদ আলী বাদশার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, কালেরকান্দি এলাকার বাসিন্দা শাহেদ আলী বাদশার একমাত্র ছেলে সাদেক আলী সম্প্রতি কন্যা সন্তানের পিতা হন। ইতিপূর্বে তাঁর তিনটি পুত্রসন্তান রয়েছে। এই প্রথমবার তাঁদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হল, যা ঘিরে পরিবারে উৎসবের আবহ সৃষ্টি হয়।

দুই দিন আগে মাকুন্দা হাসপাতালে সাদেক আলীর স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। আজ বিকেলে সাজানো কয়েকটি গাড়িতে ফুল, বেলুন ও ব্যানার নিয়ে রেলি করে নবজাতককে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সাথে বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে পরিবারের সকলেই।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে সাদেক আলীর পিতা শাহেদ আলী বাদশা জানান, বর্তমানে সমাজে অনেক জায়গায় কন্যা সন্তানকে যোগ্য সম্মান দেওয়া হয় না। আমরা সেই ধারা বদলাতে চাই। আমাদের পরিবারে এই প্রথম লক্ষ্মী এসেছেন। তাই তাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, কন্যা সন্তান কখনও বোঝা নয়, বরং সে ঘরে লক্ষ্মী হয়ে আসে। সমাজের সকলের উচিত কন্যা সন্তানের প্রতি সমান ভালবাসা ও যত্ন প্রদান করা।

এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয়রাও। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ সমাজে কন্যা সন্তানকে ঘিরে যে নেতিবাচক মানসিকতা রয়েছে, তা ভাঙতে সহায়ক হবে।

পথচলায় এক নতুন দৃষ্টান্ত গড়ল কৈলাসহরের এই পরিবার, যেখানে কন্যা সন্তান শুধুই আনন্দের নয়, গর্বেরও কারণ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top