News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধীর দক্ষিণ আমেরিকা সফর নিয়ে বিজেপির কড়া আক্রমণ, ‘ভারতের বিরুদ্ধে বৈশ্বিক জোট গঠনের চেষ্টা’ অভিযোগ
Image

রাহুল গান্ধীর দক্ষিণ আমেরিকা সফর নিয়ে বিজেপির কড়া আক্রমণ, ‘ভারতের বিরুদ্ধে বৈশ্বিক জোট গঠনের চেষ্টা’ অভিযোগ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : দক্ষিণ আমেরিকার চারটি দেশ সফরে বেরিয়ে পড়েছেন কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই সফর ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধী ভারতের বিরুদ্ধে এক ‘বৈশ্বিক জোট’ গড়ে তোলার চেষ্টা করছেন এবং এর নেপথ্যে রয়েছেন বিতর্কিত ধনকুবের জর্জ সোরোস।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী শনিবার এক্স -এ পোস্ট করে লেখেন, “রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে! দক্ষিণ আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এবার কে হতে চলেছেন তাঁর গোপন সাক্ষাতের ‘ভারত-বিরোধী’ অতিথি?” তিনি আরও লেখেন, “রাহুল ভারতের রাষ্ট্র ও গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। এজন্য তিনি বৈশ্বিক জোট গড়ে তুলছেন। তাঁর পথনির্দেশক জর্জ সোরোস সম্ভবত এর পিছনে রয়েছেন।”

ভাণ্ডারী এও বলেন, রাহুল গান্ধীর এই সফরের সময়কাল বিশেষ তাৎপর্যপূর্ণ। ঠিক এমন সময়ে তিনি বিদেশ সফরে গেলেন, যখন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন -এর আওতায় গ্রেফতার করা হয়েছে। বিজেপি মুখপাত্রের দাবি, “পূর্বেও রাহুল গান্ধী বিদেশি শক্তিকে ভারতের গণতন্ত্রে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমারের মতো ভারত-বিরোধী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং খালিস্তানি সন্ত্রাসবাদী পন্নুর সমর্থন পেয়েছেন।”

এর জবাবে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, রাহুল গান্ধী দক্ষিণ আমেরিকার চারটি দেশ সফরে গেছেন, যার মধ্যে রয়েছে ব্রাজিল ও কলম্বিয়া। তিনি সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক করবেন তিনি, যাতে ভারত বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে নতুন বাজার ও কৌশলগত অংশীদার খুঁজে পায়।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “এই সফরের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক সম্পর্ক মজবুত করা এবং ভারতের বৈশ্বিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করা।” দলটি আরও জানায়, ব্রাজিল ও কলম্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রাহুল গান্ধী আগামী প্রজন্মের নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন।

রাহুল গান্ধীর এই সফরকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা আরও একবার চরমে পৌঁছেছে, যেখানে বিদেশ সফর ঘিরে ‘দেশবিরোধিতা’ বনাম ‘গণতন্ত্রের প্রসার’ বিতর্ক ফের সামনে এসেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top