News Flash

  • Home
  • বিদেশ
  • এবার বাংলাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপুজো
Image

এবার বাংলাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপুজো

লতিফুর রহমান, ঢাকা, ২৬ সেপ্টেম্বর: বাংলাদেশে এ বছর হবে রেকর্ড সংখ্যক দুর্গাপুজো। পূজা উদ্‌যাপন পরিষদের হিসাবে, সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদোৎসব। গত বছরের তুলনায় প্রায় এক হাজার ৮৯৪টি বেশি। ঢাকাতেই হবে ২৫৯টি পূজা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার এক মতবিনিময় সভায় এই পরিসংখ্যান জানানো হয়। ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্যে বলেন, ‘পূজার প্রস্তুতির মধ্যেই ১৩ জেলায় প্রতিমা ও মন্দিরে হামলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। পূজার সময় আর যেন এমন না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘শুধু পাঁচ দিনের নিরাপত্তা নয়, ৩৬৫ দিনের নিরাপত্তা চাই। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সংখ্যালঘুদের সুরক্ষা দাবি করে পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর কমিটি আট দফা দাবি তোলে। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি ফেরত দেওয়া, জনসংখ্যার অনুপাতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ প্রভৃতি।

অন্যদিকে, পুলিশের বিশেষ ইউনিট র‍্যাব জানিয়েছে দুর্গাপুজো ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৮১টি টহল দল মাঠে থাকবে। উৎসবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। রবিবার ষষ্ঠী দিয়ে শুরু হবে মূল পূজা। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top