News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর ধারালো দা’য়ের কোপে গুরুতর আহত স্ত্রী

স্বামীর ধারালো দা’য়ের কোপে গুরুতর আহত স্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট : ত্রিপুরা রাজ্যের বুকে আরো একবার গার্হস্থ হিংসার নগ্ন চিত্র লক্ষ্য করা গেল। এবার স্বামীর ধারালো দা’য়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার চাকমাঘাট এলাকায়।

জানা গেছে, শুক্রবার নূরজাহান বেগম (২৪) নামের মহিলার সাথে তার স্বামী জাকির হোসেনের কোন এক বিষয় নিয়ে পারিবারিক কলহ হয়, প্রতিদিনের মতো শুক্রবার ও একই রকম ভাবে কলহ হয় বলে জানা গেছে। এই ঝামেলা’কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয় এবং স্ত্রী’কে দা দিয়ে গলায় আঘাত করে বলে জানা গেছে।

এতে ওই মহিলা সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত মহিলা’কে পরিবারের অন্যান্য লোকজন তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় জি.বি.পি হাসপাতালে রেফার করে দেয় । ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ছুটে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top