News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি বাজার এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

জিবি বাজার এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৮ আগস্ট: জিবি বাজার এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে। মৃত ব্যক্তির নাম সুজিত ঘোষ(৪৫)। জানা গেছে তার বাড়ি প্রতাপগড় এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজিত ঘোষ নামে ওই ব্যক্তি জিবি বাজার এলাকাতেই থাকতেন, বাজারেই ঘুমাতেন, কাজ করতেন। একপ্রকার ভবঘুরের জীবন অতিবাহিত করছিলেন তিনি। আজ সকাল আটটা নাগাদ স্থানীয় ব্যবসায়ীরা তাকে দোকানের বারান্দায় বসে থাকতে দেখে। তিনি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতা বোধ করছেন তিনি। কিছুক্ষণ পরেই দোকানের বারান্দায় মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top