News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক
Image

পাঁচ দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ২৮ আগস্ট: মাত্র পাঁচদিনের শিশুর বিশাল আকারের মেরুদণ্ডে টিউমারের অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২২ আগস্ট জিবি হাসপাতালে কুমারঘাটের বাসিন্দা স্বপ্না মজুমদার এং বাবুল দেবনাথের কন্যা সন্তান হয়। অপারেশনের পরে শিশুটির পেছনে মেরুদন্ডে বিশাল আকৃতির টিউমার দেখা গিয়েছে। সাথে সাথে শিশুটিকে টিএমসি হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাকের কাছে স্থানান্তর করা হয়। গত ২৬ আগস্ট শিশুকে ভর্তি রেখে সমস্ত পরিক্ষা-নিরিক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এটা একটা ক্যান্সার যা মেরুদন্ড থেকে উৎপত্তি হয় এবং এটাকে সেক্রোককসিডিজয়েল টিউমার বলে।

চিকিৎসক বলেন, এই টিউমার তাড়াতাড়ি অপারেশন না করলে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং তখন বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। গতকাল প্রায় দু ঘণ্টা ধরে চলে অস্ত্রপাচার। ওই টিউমার শুধু মেরুদন্দ না, মল দ্বার এবং মুত্রদ্বার-ও ছড়িয়ে ছিল। প্রায় দু ঘণ্টা অস্ত্রপচারের পর ডাঃ অনিরুদ্ধ বসাক সুস্থ ও স্বাভাবিক করে তুললেন শিশুকে। টিউমারের ওজন ছিল প্রায় ১ কিলোগ্রাম।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top