News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী নদীতে ড্রেজিং : ৬ কিমি নৌপথে কাজ সমাপ্ত, বাকি আরও ৪৮ কিমি, প্রকল্পের সময়সীমা পুনর্ণবিকরণের তোড়জোড়
Image

গোমতী নদীতে ড্রেজিং : ৬ কিমি নৌপথে কাজ সমাপ্ত, বাকি আরও ৪৮ কিমি, প্রকল্পের সময়সীমা পুনর্ণবিকরণের তোড়জোড়

আগরতলা, ২২ আগস্ট : ত্রিপুরাকে বাংলাদেশের সাথে অভ্যন্তরীণ নৌপথে যুক্ত করার উদ্দেশ্যে গোমতী নদীতে দীর্ঘ ৬ কিমি নৌপথে ড্রেজিং সম্পন্ন হয়েছে। আরও ৪৮ কিমি নৌপথে ড্রেজিং-র কাজ বাকি রয়েছে। এক্ষেত্রে, নির্দিষ্ট সময়ে কাজ সমাপ্ত না হওয়ায় প্রকল্পের পুনর্ণবিকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় অভ্যন্তরীণ নৌপথ মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের গোমতী নদীতে ড্রেজিং-র কাজের খোঁজ নেওয়ার পর এই তথ্য় উঠে এসেছে।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন পথ খোলার উদ্দেশ্যে এই প্রকল্পটি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়ে অনুমোদিত হয়েছিল। এই রুটটি ত্রিপুরাকে বিশ্বের অভ্যন্তরীণ নৌপথ সংযোগের মানচিত্রে স্থাপন করতে সহায়ক হবে। তাতে, এই রাজ্য প্রথমে বাংলাদেশের সঙ্গে এবং পরবর্তীতে কলকাতার সঙ্গে নৌপথে সংযুক্ত হবে। অভ্যন্তরীণ নৌপথ পরিবহণ সম্ভব করতে যে পরিকাঠামো উন্নয়ন চলছে তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

গোমতী নদীতে ড্রেজিং গত জানুয়ারিতে শুরু হয়েছে। বর্তমানে মহারাণী এলাকা থেকে ড্রেজিং হচ্ছে। এটি ধিরে ধিরে সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত করা হবে। কারণ ওই এলাকা দিয়েই সীমান্তবর্তী নদী বাংলাদেশে প্রবেশ করে। ৫৪ কিলোমিটার দীর্ঘ ড্রেজিং প্রকল্পের জন্য ১৯.৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আশা করা হচ্ছিল, পুরো কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে। নদী রুটটি বাংলাদেশে দাউদকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। কিন্তু, নানাহ কারণে ওই কাজ শেষ হতে অতিরিক্ত সময় লাগবে।

এই নদী রুটটি ২০২০ সালে ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুট হিসেবে ঘোষণা করা হয়েছিল। ড্রেজিং শেষ হলে, ছোট জাহাজগুলি ত্রিপুরা থেকে বাংলাদেশ এবং কলকাতার মধ্যে চলাচল করতে পারবে। পরিবহণ খরচ অনেকটাই কমে যাবে এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য এটি একটি লাভজনক প্রকল্প হবে। এদিকে, গোমতী নদীতে ড্রেজিং সম্পূর্ণ হলে বন্যা মোকাবিলা এবং সেচ ব্যবস্থায় যথেষ্ঠ উপকার হবে, এমনটাই আশাবাদী ত্রিপুরা সরকার।

গোমতী নদীতে ড্রেজিং-র কাজের পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় অভ্যন্তরীণ নৌপথ মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, উদয়পুর মহকুমা শাসক, পর্যটন, পরিবহন এবং পানীয় জল স্বাস্থ্যবিধান দফতরের বিভিন্ন আধিকারিকগণ।

পরিবহন দফতরের চিফ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দিবাকর দাস জানিয়েছেন, গত জানুয়ারী থেকে গোমতী নদীতে একটি যন্ত্রের সাহায্যে ড্রেজিং-র কাজ হয়েছে। ফলে, যথা সময়ে প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ায় অসম্ভব হয়ে উঠেছে। তাই, আরো দুইটি যন্ত্রের সাহায্যে প্রকল্পের পুরো কাজটি সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পূর্বে কাজ অসমাপ্ত থাকবে, তাই প্রকল্পের সময়সীমা পুনর্ণবিকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নয়তো, বরাদ্দ অর্থ ব্যবহার সম্ভব হবে না।

দিবাকর বাবু জানিয়েছেন, প্রকল্পের সময়সীমা পুনর্ণবিকরণের ব্যবস্থা করা হবে। তাছাড়া, কেন্দ্রীয় অভ্যন্তরীণ নৌপথ মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল গোমতী পাড়ে আরও কি ধরণের উন্নয়ন কার্য সম্পাদন করা যাবে, সেই সংক্রান্ত রিপোর্ট দিল্লির কাছে দেবে।

Releated Posts

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top