News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিশালগড়, ২২ আগস্ট: রাঙ্গাপানিয়া নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে বাথানমুড়া ভিলেজের আমতলি এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীতে ভেসে ওঠা মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও অনুমান করা হচ্ছে, ব্রজপুর দাস পাড়ার বাসিন্দা পরিতোষ রায়ের দেহ এটি। কারণ, গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল বলে জানা গেছে।

এদিন মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেন, উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ পরিতোষ রায়েরই। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর চারদিন পর নদী থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে, এটি স্বাভাবিক মৃত্যু নাকি খুন , তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top