News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় গাঁজা ধবংস করল অজ্ঞাত পরিচয়রা
Image

কলমচৌড়ায় গাঁজা ধবংস করল অজ্ঞাত পরিচয়রা

marijuanaনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ ডিসেম্বর৷৷ একমাস পূর্বে গাঁজা বাগিচা ধবংসের অভিযানে নেমে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রায় ৯০ লক্ষ টাকার গাঁজা গাছ ধবংস করেছিল৷ অবশিষ্ট গাঁজা বাগিচা তাদের ইঙ্গিতেই কাটা হয়েছে বলে জানান কলমচৌড়া থানার অধীন পাসানিয়া ঘাট এলাকার চাষীরা৷ রাতের আধারে দুসৃকতীরা কেটে দিয়েছে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ৷ চাষীদের মাথায় হাত৷
অন্যান্য দিনের মতো সকালে গাঁজা বাগিচায় কাজ করতে যায় চাষীরা৷ দেখতে পায় গাছগুলি মাটিতে পড়ে আছে৷ তখন চাষীরা গাছগুলি দেখে বুঝতে পারেন গোড়া কেটে দেওয়া হয়েছে৷ শত্রুতার জেরেই এই গাঁজা গাছ ধবংস করা হয়েছে বলে অনুমান ছিল প্রথমে৷ কিন্তু, পরবর্তী সময়ে চাষীদের মাথায় আসে যে, কিছুদিন আগে এলাকায় বিশালগড় মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে গাঁজা বাগিচা ধবংস করা হয়েছিল৷ হয়তো প্রশাসনের ইশারাতেই দুসৃকতীরা গাঁজা বাগিচা ধবংস করে দিয়েছে৷ প্রসঙ্গত, কলমচৌড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ করা হচ্ছে৷ বিকল্প আয়ের উৎস হিসেবে ঐসব এলাকার চাষীরা গাঁজা চাষে বিনিয়োগ করে চলেছে৷ কানির পর কানি গাঁজা বাগিচা৷ প্রশাসনের পক্ষ থেকে গাঁজা গাছ ধবংস করে চলেছে৷ আর চাষীরা কান্নায় ভেঙ্গে পড়ছেন৷ যদিও এই গাঁজা চাষ সম্পূর্ণভাবে বেআইনী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top