News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে সারমেয় বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭, এলাকায় চরম উত্তেজনা
Image

কৈলাসহরে সারমেয় বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭, এলাকায় চরম উত্তেজনা

কৈলাসহর, ৭ আগস্ট : ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডে সারমেয় মাংস এবং বিক্রিকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনায় দুই পক্ষের মোট ৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন। যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। সকল আহত বর্তমানে ভগবান নগর জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হীরাছড়া এলাকায় সারমেয় কেটে খাওয়া এবং বিক্রির অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে পিন্টু দাস নামে একজন ঘটনার পর থেকেই পলাতক ছিল। অভিযোগ, গতকাল রাতে পিন্টু দাসের আত্মীয়রা অভিযোগকারী রাজারাম নুনিয়া মুন্ডার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গিয়ে রাজারাম নুনিয়ার স্ত্রী সূর্যি গৌড়, গোলাপ চাষা, বুধন চাষা ও সুলতান আলী সহ আরও কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গোলাপ চাষা, তাঁর ছোট ভাই এবং সুলতান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, ফলে তাঁরা গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, পিন্টু দাসের আত্মীয়দের পাল্টা অভিযোগ—রাজারাম নুনিয়া মুন্ডা ও তাঁর লোকজন চন্দন দাসের বাড়িতে হামলা চালান। এই হামলা প্রতিরোধ করতে গিয়ে চন্দন দাস ও সমা বাউরী আহত হন। চন্দন দাসের চোখে গুরুতর চোট লাগে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে কৈলাসহর থানা এবং ইরানি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top