News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৩১ জুলাই: ফের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন স্থানীয়রা। করবুক মহকুমার অন্তর্গত যতনবাড়ি লেভাছড়া সূত্রধর পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। যার ফলে নিত্য দুর্ভোগের শিকার হন স্থানীয়রা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ হয়ে অমরপুর করবুক সড়ক অবরোধ করেছেন স্থানীয় মহিলারা। এদিকে এই অবরোধের ফলে দুদিক থেকে আটকে পর প্রচুর যানবাহন। ভোগান্তির শিকার হন নিত্য যাত্রীরা।

অবরোধের খবর পেয়ে করবুক মহকুমার শাসকের কার্যালয় থেকে ডিসিএম সহ এক  প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। বেহাল রাস্তাটি পরিদর্শন করেন। পরে অবরোধস্থলে এসে এলাকাবাসীদের লিখিত প্রতিশ্রুতি দেন রাস্তা সংস্কারের বিষয়ে। এই লিখিত প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ প্রায় ছয় ঘন্টা ধরে চলা পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা।

Releated Posts

লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

জনজাতি ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা, হোস্টেলের সুযোগ-সুবিধা খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: মা-বাবাকে ছেড়ে দূর-দূরান্ত থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করা জনজাতি ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা ও সমস্যার খোঁজ নিতে…

ByByNews Desk Sep 26, 2026

বক্সনগরে ভিলেজ কমিটি নির্বাচন: সোমবার ১৯ আসনে ভোট, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

বক্সনগর প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত ভিলেজ কমিটি নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বক্সনগর আরডি ব্লকে নির্বাচনী…

ByByNews Desk Sep 26, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক ২০৬তম জন্মজয়ন্তীতে স্মরণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top