News Flash

  • Home
  • প্রধান খবর
  • গত এক দশকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য: রাজ্যসভায় জয়শঙ্করের দাবি
Image

গত এক দশকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য: রাজ্যসভায় জয়শঙ্করের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানগত পরিবর্তনের স্পষ্ট চিত্র সংসদের উচ্চ কক্ষে তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। রাজ্যসভায় ‘অপারেশন সিঁদুর’-এর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত এক দশকে মোদী সরকার সন্ত্রাসবাদকে বিশ্ব মঞ্চে জোরালোভাবে তুলে ধরেছে। এটি ভারতের কূটনৈতিক নীতির একটি গুরুত্বপূর্ণ মোড়।

জয়শঙ্কর বলেন, ইউপিএ আমলে ২০০৬ সালে মুম্বই ট্রেন বিস্ফোরণে ১৮৬ জন, ২০০৭ সালে হায়দরাবাদে ৪৪ জন, ২০০৮ সালে জয়পুরে ৬৪, আহমেদাবাদে ৫৭ জন নিহত হন এবং মুম্বইয়ে ২৬/১১ হামলায় দেশ কেঁপে ওঠে। তিনি প্রশ্ন তোলেন, তখন বিশ্ব দেখেছে ভারতের প্রতিক্রিয়া কী ছিল। পাকিস্তানকে দায়ী করার পরিবর্তে তখনকার সরকার কেবল নিন্দা ও আলোচনার পথ বেছে নিয়েছিল।

জয়শঙ্কর বলেন, উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার পর বালাকোট এয়ারস্ট্রাইক এবং বর্তমানে ‘অপারেশন সিঁদুর’ এসবই প্রমাণ করে যে ভারত এখন সক্রিয়ভাবে জবাব দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, গত দশকে ভারত ব্রিকস, এসসিও, কোয়াড এবং দ্বিপাক্ষিক সম্পর্কগুলির মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যমত গড়ে তুলেছে। আজ গোটা বিশ্ব ভারতের চেষ্টাতেই সন্ত্রাস নিয়ে আলোচনা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মাসুদ আজহার ও আব্দুল রেহমান মাক্কি-র মতো কুখ্যাত জঙ্গিদের জাতিসংঘে সন্ত্রাসবাদী ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করা সম্ভব হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ২৬/১১ হামলার স্থল তাজ হোটেলে সন্ত্রাসবিরোধী বৈঠক করে আমরা বিশ্বকে কড়া বার্তা দিয়েছি। ২৬/১১ হামলায় অভিযুক্ত তহাওওর হুসেন রানা-কে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

জয়শঙ্কর জানান, জাতিসংঘের পর্যবেক্ষণকারী দল তাদের প্রতিবেদনে প্রথমবার টিআরএফ-এর নাম উল্লেখ করেছে এবং লস্কর-ই-তৈবা-র সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছে। পহেলগাম হামলার জন্য টিআরএফ দায়ী, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে। তিনি আরও বলেন, এই প্রথম ব্রিকস সম্মিলিত বিবৃতিতে কোনো নির্দিষ্ট সন্ত্রাসী হামলার (পহেলগাম) উল্লেখ করে তা নিন্দা করা হয়েছে। এটি ভারতের কূটনৈতিক সাফল্য।

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top