News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
Image

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মস্কো: রাশিয়ার কামচাটকা উপকূলে বুধবার ভোররাতে রিখটার স্কেলে ৮.৭ মাত্রার একটি প্রবল ভূমিকম্প আঘাত হানে। যার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অংশে সুনামি সতর্কতা জারি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। তাতে তীব্র কম্পন এবং সম্ভাব্য সুনামি সৃষ্টি করার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। প্রথমে ৮.০ মাত্রা হিসেবে রিপোর্ট করা হলেও, পরবর্তীতে ইউএসজিএস তা সংশোধন করে ৮.৭ মাত্রা নির্ধারণ করেছে। মঙ্গলবার রাত ১১:২৪ জিএমটি-তে এই ভূমিকম্পটি আঘাত হানে।

এই প্রবল কম্পনের ফলে রাশিয়া, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের তিন ঘণ্টার মধ্যে রাশিয়া ও জাপানের উপকূলীয় এলাকায় ধ্বংসাত্মক সুনামি ঢেউ পৌঁছাতে পারে।

প্রশান্ত মহাসাগর লাগোয়া ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত উচ্চস্থানে সরে যেতে এবং স্থানীয় জরুরি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্প পরবর্তী কিছু ভিডিওতে দেখা গেছে, কামচাটকার বিভিন্ন স্থানে ভবন কেঁপে উঠছে, গৃহস্থালী সামগ্রী এলোমেলোভাবে নড়ছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সম্পূর্ণ হিসাব এখনও পাওয়া যায়নি।

জাপান সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, সুনামি ও বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে দ্রুত, নির্ভুল তথ্য নিশ্চিত করুন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। ক্ষয়ক্ষতির অবস্থা দ্রুত যাচাই করুন এবং মানবজীবন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়ে যাবে। জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি পূর্ব সতর্ক বার্তায় উপকূলবর্তী এলাকাসমূহে সম্ভাব্য সুনামি ঢেউয়ের আগমণ সময় ও উচ্চতা নিজস্ব ওয়েবসাইটে দেখার পরামর্শ দেয়।

যুক্তরাষ্ট্রের হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুনামি সতর্কতা, প্রথমঢেউ আসবে স্থানীয় সময় সন্ধ্যা ৭:১০-এ। জীবন ও সম্পদ রক্ষার্থে জরুরি ব্যবস্থা নিন, প্রতি ঘণ্টায় আপডেট জানানো হবে। সেইসাথে ঘোষণা দেয়, “সব দ্বীপে সতর্ক সংকেত বাজবে বিকেল ৪:১০-এ। হাওয়াই সুনামি সতর্কতায় রয়েছে। প্রথম ঢেউ পড়বে সন্ধ্যা ৭:১০-এ।

ফিলিপাইনে প্রেসিডেন্সিয়াল ব্রডকাস্ট সার্ভিস জানায়, ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি অনুসারে, রাশিয়ার কামচাটকা উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি হয়েছে। এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং দুপুর ১:২০-২:৪০ এর মধ্যে প্রথম ঢেউ আঘাত হানতে পারে। সকলকে উপকূলীয় এলাকা ও সমুদ্রতট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জরুরি পরিষেবাগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে ও কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। পরবর্তী সুনামি ঢেউয়ের গতিপ্রকৃতি নিরীক্ষা করা হচ্ছে এবং আরও আপডেট আসবে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top