News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ার তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্তকারী কমিটি গঠিত
Image

বিলোনিয়ার তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্তকারী কমিটি গঠিত

আগরতলা, ২৯ জুলাই : মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার নির্দেশ অনুসারে বিলোনিয়ার তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনার তদন্তক্রমে গঠিত হলো ৩ সদস্যের তদন্তকারী কমিটি।

বিলোনিয়া রাজনগর ব্লকের বড়পাথড়ি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষার যুগ্ম পরিচালক লিসা বর্ধন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক এবং পশ্চিম জেলার জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরের ওএসডি সুদীপ সরকার।

প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলের এক শিক্ষকের বকুনির পরই ছাত্রীটি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঘটনার সঠিক তদন্তের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনাটির সমস্ত দিক নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে আগামীকালের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছে তৃষা মজুমদারের। মৃত্যুর আগে সে জানিয়েছে, পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য বললে বিদ্যালয়ের শিক্ষিকা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। শিক্ষিকার ব্যবহারে মর্মাহত হয়েই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে তৃষা। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top