News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক, গাড়ি আটক
Image

বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক, গাড়ি আটক

আগরতলা, ২২ জুলাই : বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই যুবক। আজ কৈলাসহর শহরের বিদ্যানগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, পুর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের প্রবেশপথে একটি ওয়াগনার গাড়ি শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইককে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইক চালক ও আরোহী গাড়ির উপর ছিটকে পড়েন এবং সামনের গ্লাসে মাথা ঠুকে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের একজনের নাম শাহিন আলি বলে জানা গেছে। উভয়েই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলেও, পুলিশ গাড়িটি আটক করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Releated Posts

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top