News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মার্ট মিটার এবং বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সরব সিপিআইএম
Image

স্মার্ট মিটার এবং বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সরব সিপিআইএম

আগরতলা, ১৯ জুলাই : স্মার্ট মিটার এবং বিদুৎ মাশুল এবং জলের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে সিপিআইএম। আগরতলা, ১৯ জুলাই : স্মার্ট মিটার এবং বিদুৎ মাশুল এবং জলের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে সিপিআইএম। এদিন মেলার মাঠ পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে এক সভায় মিলিত হয়। এদিনের মিছিলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন অমল চক্রবর্তী বলেন, বিজেপি জোট সরকার ইতিমধ্যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিজেপি সরকার স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। তাছাড়া বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে, জনগণের আয় নেই। তার উপর সরকারের এই স্মার্ট মিটারের বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

তাঁর কথায়, বিজেপি সরকারের আমলে রাজ্যে আইনের শাসন নেই। এমনকি, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা হুজুতি প্রতিনিয়ত হচ্ছে। তারউপর রাজ্যে নারী নির্যাতনের হার দিন দিন বাড়ছে। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top