News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধলেশ্বর ৮ নম্বরে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য
Image

ধলেশ্বর ৮ নম্বরে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১৯ জুলাই : শহরে আবারো চুরির ঘটনা নিয়ে পুলিশের টহলধারী নিয়ে বড় প্রশ্ন উঠেছে। গতকাল ধলেশ্বর ৮ নম্বর রোডে এক বাড়িতে চোরের দল হানা দিয়েছে। হানা দিয়ে একটি টিভি, সিলিন্ডার এবং মূল্যবান অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,ধলেশ্বর ৮ নম্বর রোডের বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য্য এবং তাঁর পরিবার চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যান। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গতকাল রাতে তাঁর বাড়িতে হানা দেয়। দরজা তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে একটি টিভি , রান্নার সিলিন্ডার ও আলমারি ভেঙে মূল্যবান অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আজ সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙা অবস্থায় দেখে সাথে সাথে পূর্ব আগরতলা থানায় খবর দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top