News Flash

Image

লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান নিগমের

আগরতলা, ১৯ জুলাই : বেআইনিভাবে রাস্তা গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। লেইক বাজারে জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের অভিযোগ, প্রসাশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালিয়েছে।তাঁদের সাথে সম্পূর্ণ অমানবিক আচরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত দুইদিন আগে শহরের লেকই চৌমুহনী বাজার পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। ওই সময় আগরতলা রেল নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি।তাই আগরতলা পুর নিগম বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাব গজিয়ে ওঠা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, রাজন্য আমল থেকে লেকই চৌমুহনী বাজারে তাঁরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। এত বছর যাবৎ তাঁদের এভাবে উচ্ছেদ অভিযান করা হয়নি। কিন্তু বিজেপি সরকারের আমলে এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবাররা দিশেহারা হয়ে পড়েছে। তাঁদের আরও অভিযোগ,
আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্হা না করেই বুলডোজর দিয়ে একাধিক দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে। তাতে একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top